সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী দুই দিনের মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে কেন্দ্র থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, জন্মবার্ষিকীর দিন অর্থাৎ আগামী ১৫ আগস্ট শনিবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এর পরদিন ১৬ আগস্ট রবিবার সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটগুলোকে ঘোষিত এসব কর্মসূচি যথাযথ মর্যাদায় ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।
এমআর




Comments