Image description

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ঘুমের ওষুধ সেবনের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। 

এসএস