Image description

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানি ব্যবস্থাপনা করছে সরকার। ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না।

মঙ্গলবার প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় সরকারকে ২ বছর সময় দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

রাশেদ খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সবাইকে এক জোট হয়ে কাজ করতে হবে। বিরোধী দল সংসদে জ্বালানিকে জাতীয় সংকট হিসেবে বলে বাইরে গিয়ে লং মার্চ করছে।

আওয়ামী লীগ অপতৎপরতা করছে জামায়াতের কারণে। দেশের পুনর্গঠনে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রাশেদ খান আরও বলেন, অভ্যুত্থানের সহযোগী হিসেবে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা উচিত ছিল বিরোধী দলের। অথচ সরকার গঠনের ৭ মাসের মধ্যে তারা লং মার্চ করছে। তারা লং মার্চ করে জনগণের ক্ষতি করছে।  
এমআর