Image description

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. ফরিদুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক আলোকিত দিনাজপুর ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. সুলতান কবিরকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য একরামুল হক।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, পূর্বের আহ্বায়ক কমিটির মেয়াদ গত ৩১ ডিসেম্বর উত্তীর্ণ হওয়ায় সংগঠনটির কার্যক্রম গতিশীল করতে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- একরামুল হক (দৈনিক আজকের প্রতিভা), আজিজার রহমান (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), আরিফুল ইসলাম জিমন (দৈনিক প্রতিদিনের সংবাদ), শফিকুল ইসলাম শফি (দৈনিক যায়যায়দিন), সোহানুজ্জামান সোহান (দৈনিক ইত্তেফাক ও করতোয়া), রাফছানজানী শুভ (দৈনিক মানবকণ্ঠ) এবং মাহফুজুর রহমান সরকার (দৈনিক সকালের সময়)।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সদস্যপদ নবায়ন, ভোটার তালিকা প্রণয়ন এবং প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

মানবকণ্ঠ/ডিআর