টি-টোয়েন্টি বিশ্বকাপ:
পাকিস্তানের সামনে ১৪৮ রানের লক্ষ্য বেঁধে দিল নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সামনে ১৪৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ডাচরা। কলম্বোর সিংহলিজ স্পোর্টিং ক্লাবে শনিবার (৭ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান।
৩১ রানের মধ্যে প্রথম ২ উইকেট হারালেও মাত্র ৩ উইকেট হারিয়েই এদিন এক শ রান পার করে নেদারল্যান্ডস। মাত্র ১২ ওভার ১ বলেই শতরান স্পর্শ করে দলটি। তবে এর পরপরই খেই হারায় দলটি।
১০৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় নেদারল্যান্ডস। ২৫ বলে ৩০ রান করে বিদায় নেন বাস ডি লিড। এরপর ১২৭ থেকে ১২৯; ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় ডাচরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল পেসার সালমান মির্জা। ৩ ওভার ৫ বলে ২৪ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ। ১ ওভার হাত ঘুরিয়েই ২ উইকেট শিকার করেন সাইম আইয়ুব। দলের তারকা পেসার শাহিন আফ্রিদি নেন ১ উইকেট। মোহাম্মদ নওয়াজ ২ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৩৮ রান।




Comments