Image description

ভোটের সময় টাকা বহনের কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখানো গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করলেও কোনো সমস্যা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল।

ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, ব্যক্তিগত প্রয়োজনে টাকা বহনে কোনো সীমা নেই। তবে যদি টাকা ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার হয়, তা ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ পর্যবেক্ষণ করবে। আর যদি টাকা অবৈধ হয়, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

মানবকণ্ঠ/আরআই