পবিত্র রমজান শুরু হতেই চট্টগ্রামের বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দুই সপ্তাহের মধ্যে লেবুর দাম প্রায় চারগুণ বৃদ্ধি পেয়ে, ছোট লেবুর হালি ৮০–১০০ টাকা, মাঝারি ও বড় লেবুর দাম ১২০–২০০ টাকা পর্যন্ত উঠেছে।
বাজারে মজুদ কম থাকায় এবং পাইকারি মূল্য বৃদ্ধির কারণে খুচরা বিক্রেতারা দাম বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক হালি লেবুর দাম পৌঁছেছে ২০০ টাকা। ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছে এবং অনেকে অপরিপক্ব লেবু কিনতে বাধ্য হচ্ছেন।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, শ্রমিক মজুরি, পরিবহন খরচ এবং পাইকারি দাম বৃদ্ধির কারণে লেবুর খুচরা মূল্য দ্রুত বেড়ে যাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments