বাবা তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মেয়ে জাইমা রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে বাবাকে নিজের জীবনের সবচেয়ে বড় আদর্শ, পরিশ্রমী ও নির্ভরযোগ্য মানুষ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
জাইমা তার পোস্টে বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে লেখেন, "ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস থাকে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই একমাত্র ব্যক্তি, যার ওপর যেকোনো পরিস্থিতিতে আমি নিশ্চিন্তে ভরসা করতে পারি।"
তারেক রহমানের দেশপ্রেমের কথা উল্লেখ করে জাইমা আরও লেখেন, বাংলাদেশ এবং দেশের মানুষের প্রতি তাঁর যে গভীর ভালোবাসা ও দেশপ্রেম রয়েছে, সেটিই মূলত তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
ভবিষ্যতে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন—এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে জাইমা সবশেষে লেখেন, "আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ এই গুণগুলোই তাঁকে একদিন এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।"
মানবকণ্ঠ/আরআই




Comments