Image description

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন সিকদার (৬০) নামে এক কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত মনির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার জহুরুল ইসলাম সিকদারের ছেলে।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাকালে অসুস্থ হয়ে পড়লে গত ৭ ফেব্রুয়ারি মনির হোসেনকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন মনির হোসেন সিকদার। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মানবকণ্ঠ/ডিআর