Image description

মাহে রমজান কেবল আত্মশুদ্ধি বা উপবাসের মাস নয়; বরং এটি ইসলামের ইতিহাসের  অসংখ্য অলৌকিক আর বীরত্বগাথার মাস। রমজানের ৩০ দিনের প্রতিটি পাতায় মিশে আছে আসমানি কিতাব নাজিলের নূর আর মহীয়সী মানুষদের ত্যাগ ও বিজয়ের গল্প। আজ আমরা ফিরে তাকাবো রমজানের সেই স্বর্ণালী দিনলিপিতে।

তারিখ ঐতিহাসিক ঘটনা ও গুরুত্ব

১. রমজান বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জন্ম। এছাড়া এই দিনে উমাইয়া খিলাফতের সময় স্পেনে মুসলিম বিজয় অভিযানের সূচনা হয়।

২. রমজানে হযরত মুসা (আ.)-এর ওপর আসমানি কিতাব তাওরাত নাজিল হয়।

৩. রমজানে জান্নাতী নারীদের সর্দার হযরত ফাতেমাতুজ জাহরা (রা.)-এর ইন্তেকাল। (হিজরি ১১ সাল)।

৪. রমজানে ৬৫৮ খ্রিস্টাব্দে সিফফিনের যুদ্ধের চূড়ান্ত ফয়সালা বা সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

৬. রমজানে হযরত উমর (রা.)-এর খেলাফতকালে ১২ হিজরিতে বিখ্যাত 'আমওয়াসের মহামারি' শুরু হয়।

৮. রমজানে ৮ম হিজরিতে মক্কা বিজয়ের উদ্দেশ্যে নবীজি (সা.) সাহাবীদের নিয়ে মদিনা থেকে যাত্রা শুরু করেন।

১০. রমজান উম্মুল মুমিনীন হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)-এর ইন্তেকাল (নবুওয়াতের ১০ম বছর, আমুল হুজন বা শোকের বছর)।

১২. রমজানে হযরত ঈসা (আ.)-এর ওপর ইঞ্জিল কিতাব নাজিল হয়। এছাড়া এই দিনে নবীজির নাতি জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান ইবনে আলী (রা.)-এর জন্ম হয়।

১৩. রমজানেই বিখ্যাত মুসলিম সেনাপতি সালাহউদ্দিন আইয়ুবী কর্তৃক ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেম পুনরুদ্ধারের প্রক্রিয়া জোরদার হয়।

১৫. রমজানে ৩য় হিজরিতে মহানবী (সা.)-এর জ্যেষ্ঠ দৌহিত্র হযরত হাসান ইবনে আলী (রা.)-এর জন্ম (মতান্তরে)।

১৭. রমজানে ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ বিজয় 'বদর যুদ্ধ' সংঘটিত হয় এবং মুসলমানদের বিজয় অর্জিত হয়। অপরদিকে এদিন উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) ইন্তেকাল করেন।

১৮. রমজানে হযরত দাউদ (আ.)-এর ওপর আসমানি কিতাব জাবুর অবতীর্ণ হয়।

১৯. রমজানে ৪০ হিজরিতে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) কুফার মসজিদে ফজর নামাজের সময় মুনাফিক আবদুর রহমান ইবনে মুলজিম কর্তৃক তরবারি দ্বারা আক্রান্ত হন।

২০. বিশ রমজানে অষ্টম হিজরিতে মুসলমানগন ইসলামিক ইতিহাসে চূড়ান্ত সাফল্য   মক্কা বিজয় লাভ করে।

২১. রমজানে তিনদিন পূর্বে তরবারির আঘাতে আহত হওয়ার পর এই দিনে হযরত আলী ইবনে আবি তালিব (রা.) শাহাদাত বরণ করেন।

২৪. রমজানে হযরত ইব্রাহিম (আ.)-এর ওপর সহিফা নাজিল হয় (সহিফা অবতীর্ণের তারিখ নিয়ে ১ বা ৩ রমজানের ভিন্ন মতও রয়েছে)।

২৫. রমজানে ১২৬০ খ্রিস্টাব্দে আইন জালুত-এর যুদ্ধে মুসলিমরা দুর্ধর্ষ মঙ্গোল বাহিনীকে পরাজিত করে।

২৭. রমজানে পবিত্র কুরআন নাজিলের রাত বা লাইলাতুল কদর। এ রাতে মহিমান্বিত আসমানী গ্রন্থ আল কোরআন রাসূল (সাঃ) এর উপর নাজিল হয়।

২৮. রমজানে ৯২ হিজরিতে তারিক বিন জিয়াদ তার বাহিনী নিয়ে স্পেনের তীরে অবতরণ করেন এবং ঐতিহাসিক বিজয় সূচনা করেন।

বদর থেকে মক্কা বিজয়, আর হযরত আলী (রা.)-এর শাহাদাত থেকে হয়রত হাসান (রাঃ) কিংবা বড়পীর আব্দুল কাদের জিলানীর জন্ম—রমজানের প্রতিটি তারিখ যেন এক একটি জীবন্ত পাঠশালা।

এই ইতিহাস কেবল জানার জন্য নয়, বরং আমাদের ঈমানী চেতনাকে নতুন করে জাগিয়ে তোলার জন্য। আসুন, এই রমজানে আমরা কেবল সিয়াম পালনেই সিমাবদ্ধ না থাকি, বরং আমাদের গৌরবের ইতিহাস থেকেও শিক্ষা নেই। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত নসিব করুন।

মানবকণ্ঠ/আরআই