সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীর বাচ্চু মিয়া নিহত, পরিবারের পাশে এমপি জালাল উদ্দিন
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী শ্রমিক বাচ্চু মিয়া (৩৫)-এর পরিবারের খোঁজ নিতে মঙ্গলবার দুপুরে তার বাড়িতে যান মো. জালাল উদ্দিন। সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি নিহত বাচ্চু মিয়ার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন. কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, গত রোববার (৮ মার্চ) স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভাগ্যের চাকা ঘোরাতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় সাত বছর আগে সৌদি আরবে পাড়ি জমান বাচ্চু মিয়া। দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রম করেও পরিবারের আর্থিক কষ্ট পুরোপুরি দূর করতে পারেননি তিনি। বর্তমানে তার স্ত্রী ও তিন সন্তান গ্রামের একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার।




Comments