Image description

ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮ টি যানবাহন পারাপার করছে।

এদিকে যানবাহনের বাড়তি চাপ ও  মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কের কোথাও যানজট তৈরি হয়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে দিন রাত ২৪ ঘন্টা পর্যায় ক্রমে আটশতাধিক পুলশ কাজ করছে। আশা করছি উত্তরের পথে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।