ফরিদপুরের সালথায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
গ্রেপ্তার মো. রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাকিবুল হাসান জুয়েলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




Comments