হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার আঞ্জুরা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে আঞ্জুরা নামক স্থানে দ্রুতগামী একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা পুকুরে তলিয়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে ৪ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চারজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিতে কাজ করছে হাইওয়ে ও থানা পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments