গোমস্তাপুর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাপ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য)সহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ৩০ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্হ বাঙ্গাবাড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি ইজিবাইকসহ মোঃআরিফ (২৯) নামে এক চোরাকারবারিকে আটক করে।
আটককৃত আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নিশকালিপুর(আনরইল) গ্রামের মফিজ আলীর ছেলে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত ইজিবাইক পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ পারাপার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




Comments