Image description

ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় আব্দুল বারেক নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 

মঙ্গলবার(৩১ মার্চ) রাত ১১টার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এই ঘটনা ঘটে। 

নিহত আব্দুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়ির ভাড়াটিয়া। নিহত বারেক  নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে। সে ঢুলিভিটা থেকে অটোরিকশা চালিয়ে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানার, যাত্রাবাড়ী মোড়ে ঘাতক ট্রাকটির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে রিকশা চালক রিকশা থেকে পরে যায়। এরপর ঘাতক ট্রাকের চাপায় ওই রিকশা চালকের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় রিকশা চালক বারেক। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ধামরাই থানার এসআই জুলফিকার আলী বলেন, ট্রাক চাপায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ৯৯৯ ফোন দেয়। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাপশন- ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক।