Image description

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও বৃদ্ধি করেছে। অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ১৭ টাকা ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে এই নতুন দাম ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ। চলতি এপ্রিল মাসের জন্য অন্যান্য সিলিন্ডারের দামও নির্ধারণ করা হয়েছে।

৫.৫ কেজি–৭৯২ টাকা, ১২.৫ কেজি–১৮০১ টাকা, ১৫ কেজি–২১৬১ টাকা, ১৬ কেজি–২৩০৫ টাকা, ১৮ কেজি, ২৫৯৩ টাকা, ২০ কেজি–২৮৮১ টাকা, ২২ কেজি–৩১৬৯ টাকা, ২৫ কেজি–৩৬০১ টাকা, ৩০ কেজি–৪৩২১ টাকা, ৩৩ কেজি–৪৭৫৩ টাকা, ৩৫ কেজি–৫০৪১ টাকা, ৪৫ কেজি–৬৪২৮ টাকা।

এই নতুন দাম এপ্রিল মাসের জন্য কার্যকর থাকবে।