সন্ধ্যা ৭টার পর দোকান খোলা থাকলে বিদ্যুৎ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
সরকারের নির্দেশনা বাস্তবায়নে হবিগঞ্জের মাধবপুর বাজারে দোকান বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাসেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নির্ধারিত সময় অতিক্রম করেও খোলা থাকা বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ইউএনও জাহিদ বিন কাসেম জানান, সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরে নির্ধারিত সময়ের পর খোলা থাকা দোকানগুলো বন্ধ করে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments