দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই নিজের ফিটনেস ও লাবণ্য ধরে রেখে ভক্তদের অবাক করেন। শুটিং সেটে সহকর্মীরা যখন কঠোর ডায়েট চার্ট নিয়ে ব্যস্ত থাকেন, জয়া তখন তৃপ্তি সহকারে থালা ভর্তি খাবার খান। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, তার চিরচেনা খাদ্যাভ্যাসে এখন এক বড় ধরনের মানসিক পরিবর্তন এসেছে।

গত তিন বছর ধরে নিজেকে ‘প্যাস্কিটেরিয়ান’ (যারা মাংস খান না, তবে মাছ ও সবজি খান) হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন জয়া। তবে ইদানিং মাছ কিংবা ডিম খেতেও তার মনে এক ধরণের অনুশোচনা কাজ করছে। জয়া বলেন, “ইদানিং তো ডিম বা মাছও খেতে পারছি না। আমার মনে হয় আমি কোনো প্রাণী হত্যা করছি। এটি আসলে প্রাণীদের প্রতি ভালোবাসার কারণে সৃষ্ট একটি মানসিক অবস্থা।”

মূলত প্রাণীদের অধিকার নিয়ে কাজ করার সুবাদেই জয়ার এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তিনি জানান, এখন চিকেন খেতে গেলে তার মনে হয় তিনি রাস্তার অবলা কুকুর-বিড়ালদের খাবার খেয়ে ফেলছেন। তবে জয়া এও মনে করেন যে সুস্থ থাকতে প্রোটিন গ্রহণ করা সবার জন্যই জরুরি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে।
নিজের খাদ্যাভ্যাস নিয়ে জয়া আরও জানান, শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ ও পেঁয়াজ তার অন্যতম পছন্দের খাবার। এছাড়া মায়ের হাতের এক কাপ গরম দুধ চা না হলে তার সকাল পূর্ণ হয় না। ছোটবেলা থেকেই সবজি ও কাঁচা খাবারের প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে, যা তাকে শারীরিকভাবে ফিট ও সতেজ রাখতে সাহায্য করে।
মানবকণ্ঠ/আরআই




Comments