নাটোরের সিংড়ায় চলনবিলে বোরো ধান কাটতে এসে বজ্রপাতে সম্রাট (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গা পাকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট গত কয়েকদিন আগে একদল শ্রমিকের সাথে চলনবিলে ধান কাটার জন্য সিংড়ায় আসেন। রোববার বিকেলে তিনি ঠেঙ্গা পাকুরিয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে ধান কাটছিলেন। এসময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে সম্রাট ঘটনাস্থলেই প্রাণ হারান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments