Image description

গাজীপুরের পূবাইলে ১৩ বছরের দাম্পত্য জীবন ছেড়ে প্রতিবেশী এক যুবকের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন (৪২) তার স্ত্রী মোসা. শান্তা ইসলাম (২৪) এর বিরুদ্ধে প্রতিবেশী বিজয় হোসেন ওরফে নূরনবী (২৮) এর সঙ্গে পরকীয়ার অভিযোগ করেন। 

ইমরানের দাবি, ২০১২ সালে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয় এবং দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে বসবাস করে আসছিলেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, তার অজান্তে তার স্ত্রী প্রতিবেশী ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে তিনি একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করলেও কোনো প্রতিকার পাননি।

অভিযোগ অনুযায়ী, গত ৩০ এপ্রিল বিকেলে ইমরান হোসেন কর্মস্থলে থাকা অবস্থায় তার বাসা থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ৬ লাখ টাকা) এবং একটি স্মার্টফোন নিয়ে অভিযুক্তরা চলে যান। পরে বাসায় ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করে তিনি জানতে পারেন, স্ত্রী অন্যদের সহায়তায় বাড়ি ছেড়ে চলে গেছেন।

প্রতিবেশী ভাতিজার সাথে প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সোমবার (৪ মে) দুপুরে ইমরান হোসেন মানবকন্ঠকে বলেন, আমাদের ১৩ বছরের সংসার। তাদের সম্পর্কের বিষয়টি বুঝতে পেরে আমি ছেলের পরিবারকে গত রমজান মাসে এবং ঈদের পর জানিয়েছি।কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

অভিযুক্ত যুবক আগে পড়াশোনা করতে বর্তমানে বেকার এবং কিছুদিন আগে রিহ্যাব খেটে এসেছেন বলে জানিয়েছেন ইমরান। এছাড়া ঘটনার সঙ্গে আরও কয়েকজনের সহযোগিতার অভিযোগও করা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার ওসি (তদন্ত) আবুবকর সিদ্দিক জানান, অভিযোগ পাওয়ার পর গতকাল ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা চলছে।