জামালপুরের বকশীগঞ্জে চলমান দাখিল পরীক্ষায় নকল করার দায়ে এক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ইংরেজি প্রথম পত্র পরীক্ষার চলাকালীন বকশীগঞ্জ হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত ওই পরীক্ষার্থী উপজেলার আইরমারী ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী।
কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা পর্যবেক্ষণের সময় ওই ছাত্রীর কাছে নকলের উপকরণ দেখতে পান কেন্দ্র কর্তৃপক্ষ। পরে পরীক্ষা কক্ষে গিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নকলের প্রমাণ পাওয়া যায়। পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments