রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, সামার–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এডমিশন ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন এবং এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর ও বিভাগীয় প্রধান জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী এই আয়োজন চলবে। এ উপলক্ষে ভর্তি ফিতে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে ১০ শতাংশ বিশেষ স্কলারশিপ দেওয়া হচ্ছে। এছাড়া মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন।
এডমিশন ফেস্ট চলাকালে শিক্ষার্থীদের জন্য থাকবে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য উপহার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স দেওয়া হবে।
উল্লেখ্য, গবেষণা ও কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ, আধুনিক ডিজিটাল ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন ও সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রদান করে আসছে।




Comments