Image description

রাজশাহীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য জরুরি এক নোটিশ জারি করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য আগামী রোববার (১০ মে) থেকে পরবর্তী ১৩ দিন (মাঝখানে বিরতিসহ) নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি উন্নয়নকাজের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি:

১০ মে (রোববার): দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।

১১ মে (সোমবার): জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।

১২ মে (মঙ্গলবার): কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকা।

১৩ মে (বুধবার): গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার।

১৪ মে (বৃহস্পতিবার): কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি।

১৬ মে (শনিবার): হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকা।

১৭ মে (রোববার): বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া।

১৮ মে (সোমবার): কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর।

১৯ মে (মঙ্গলবার): কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকা।

২০ মে (বুধবার): কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকা।

২১ মে (বৃহস্পতিবার): কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকা।

২৩ মে (শনিবার): মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।

২৪ মে (রোববার): পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। পবিত্র ঈদে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই