Image description

রাজধানীর কদমতলী এলাকার একটি ফোম তৈরির কারখানায় (মিলে) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকার ওই কারখানাটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ফোম মিলটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

মানবকণ্ঠ/ডিআর