Image description

ইউক্রেন সংঘাত সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে অনুষ্ঠিত রাশিয়ার বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পুতিন আবারও ইউক্রেন যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেন। সেই সাথে ইউক্রেনকে সমর্থন করায় ন্যাটোসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন তিনি। পুতিনের দাবি, ইউক্রেন একটি আগ্রাসী শক্তি যাকে পশ্চিমা জোট অস্ত্র ও সহায়তা দিয়ে সমর্থন দিচ্ছে। 

এদিকে, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন পুতিন। তাঁর মতে, তৃতীয় কোনো দেশে বৈঠক হতে পারে এবং সেটি হতে হবে চূড়ান্ত শান্তিচুক্তির শেষ ধাপে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩ দিনের যুদ্ধবিরতিতে রাশিয়া-ইউক্রেন দুই পক্ষই ১ হাজার যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে এখনও কিয়েভের কাছ থেকে আনুষ্ঠানিক সাড়া পায়নি বলে দাবি করেছেন পুতিন।