বাসায় ঈদুল আযহা উদযাপন করতে এসে দুই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ময়মনসিংহের গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান প্রান্ত (৩০) গ্রেপ্তার হয়েছেন| পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে পৌর শহরের কালীপুর ˆদনিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবিদুর রহমান প্রান্ত গৌরীপুর পৌর শহরের কালীপুর ˆদনিক বাজার এলাকার বাসিন্দা| তিনি সিদ্দিকুর রহমান বাবুলের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন| এছাড়া তিনি গৌরীপুর বিআরডিবির সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গৌরীপুরের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি ঈদ উপলক্ষে তিনি বাড়িতে আসেন| গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে|
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ২০২৩ সালে গৌরীপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে| তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে|




Comments