Image description

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মুলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (৬জুন) নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন অফিস এই কর্মসুচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. মেহেদী মোর্শেদ।

অংশ নেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল্লাহেল মাফি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ সরকার ও জেলা মেডিক্যাল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের (রেডিওলজি) সভাপতি নুরুজ্জামান সরকার প্রমুখ।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল্লাহেল মাফি জানান, নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।