চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির ১নং সহ-সভাপতি আহসানুল মাহমুদ ওরফে রনিকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আহসানুল মাহমুদ ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদের ছেলে। তিনি দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ১নং সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে দামুড়হুদা থানা পুলিশের একটি চৌকস দল ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিজ এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের সাত দিনের মাথায় তিনি পুলিশের জালে ধরা পড়লেন।
দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments