Image description

সম্প্রতি মুক্তি পাওয়া ‘পেদ্দি’ ছবিতে তার উপস্থাপনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি পুরোনো কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। সেখানে জাহ্নবী অভিযোগ করেন, নির্দিষ্ট ধরনের দৃশ্য ধারণ না করার অনুরোধ জানালেও শুটিংয়ে তা মানা হয়নি।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, অনেক সময় নির্মাতারা এক ধরনের শটের কথা বললেও বাস্তবে ভিন্নভাবে দৃশ্য ধারণ করা হয়, ফলে শিল্পীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়।

আলোচনার এক পর্যায়ে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার উদাহরণ টেনে জাহ্নবী বলেন, শ্রীলীলার মা প্রায়ই তার সঙ্গে শুটিং সেটে থাকেন। এতে অনেক বিব্রতকর বা অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জাহ্নবী বলেন, “মা সঙ্গে থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। সম্ভবত এ কারণেই শ্রীলীলার মা নিয়মিত তার সঙ্গে সেটে উপস্থিত থাকেন।”

অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।