দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments