Image description

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল বের করে দলটি।

তবে প্রস্তাবিত এই বাজেট নিয়ে শুক্রবার (১২ জুন) দুপুরে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াত। দলের পক্ষ থেকে পাঠানো দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী অর্থবছরের বাজেট সম্পর্কে দলের বিস্তারিত পর্যবেক্ষণ, অবস্থান ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরতে শুক্রবার বেলা সাড়ে ১১টায় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

মানবকণ্ঠ/আরআই