Image description

লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ফুটবল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তার সঙ্গে ছিলেন প্রেমিকা মার্কিন পপ তারকা কেটি পেরি।

জানা গেছে, কেটি পেরির একটি বিশেষ পারফরম্যান্স দেখতে ট্রুডো যুক্তরাষ্ট্রে যান। স্টেডিয়ামে ভিআইপি বক্স থেকে তারা দুজনই ম্যাচ ও অনুষ্ঠান উপভোগ করেন। পরে তাদের একসঙ্গে ম্যাচ দেখতেও দেখা যায়।

তবে নিজের দেশের গুরুত্বপূর্ণ ম্যাচ না দেখে অন্য দেশের ম্যাচে যাওয়ায় ট্রুডোকে নিয়ে কানাডায় সমালোচনা শুরু হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও ফোরামে ট্রুডো ও কেটি পেরিকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়েও আলোচনা হয়।