চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে এক মা ও তার মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় পরিবারের পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়া (৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় এবং শিশুটিকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে এনি বড়ুয়া মারা যান।
নিহতদের স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, পারিবারিক ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী লিমন বড়ুয়ার জড়িত থাকার সন্দেহ রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments