বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছেঅস্ট্রেলিয়া। ভ্যানকুভারে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে তুরস্ককে। ম্যাচের শুরুতে তেমন আক্রমণাত্মক না হলেও অভিষেকেই গোল করে দলকে এগিয়ে দেন নেস্ট্রয় ইরানকুন্ডা। তার গোলেই অস্ট্রেলিয়া প্রথমার্ধে লিড নেয়।
এরপর ম্যাচে ফিরে আসার চেষ্টা করে তুরস্ক। তবে তাদের একাধিক আক্রমণ রুখে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ।
দ্বিতীয়ার্ধে খেলার ধারার বিপরীতে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটক্যাফে।
এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে খেলার পর আবারও ভালো শুরু করল অস্ট্রেলিয়া।
মানবকণ্ঠ/আরআই




Comments