Image description

২০২৬ বিশ্বকাপের ‘জি’ গ্রুপে রোমাঞ্চকর এক ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করেছে। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচটিতে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে ইরান।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের তৈরি করা সুযোগ থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন এলাইজা জাস্ট। তবে ৩২ মিনিটে রামিন রেজাইনের গোলে সমতায় ফেরে ইরান। বিরতির আগে ইরান আরেকটি গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলাইজা জাস্ট। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে লিড এনে দেন তিনি। তবে হাল ছাড়েনি ইরান। ৬৪ মিনিটে রামিনের ক্রস থেকে মোহাম্মদ মাহেবির হেডে সমতায় ফেরে এশিয়ার দলটি।

এরপর দুই দলই জয়ের জন্য একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

একই গ্রুপে বেলজিয়াম ও মিশরের ম্যাচও ড্র হওয়ায় চার দলই এখন সমান এক পয়েন্ট নিয়ে অবস্থান করছে। ফলে নকআউট পর্বে ওঠার লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

মানবকণ্ঠ/আরআই