Image description

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা সরকার নিজস্ব তহবিল থেকে এবং ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে জোগান দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান। এছাড়া মন্ত্রিসভার একাধিক সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের অবকাঠামো সহায়তা প্রকল্প, ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, কুষ্টিয়ার পদ্মা নদীভাঙন রোধ প্রকল্প এবং ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের সংশোধিত সংস্করণ।

এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও চারটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিমানবাহিনী ও নৌবাহিনীর শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন এবং প্রাক-প্রাথমিক ও ত্রিপিটক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ।

মানবকণ্ঠ/আরআই