Image description

ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করা হয়েছে শ্রীমঙ্গলে। বুধবার দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যেও কার্ড বিতরণের কর্মসূচি রয়েছে।

অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সিলেট ও মৌলভীবাজার জুড়ে বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সাধারণ মানুষ শুভেচ্ছা জানান। চা বাগান এলাকার শ্রমিকরাও ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর কাছে সরকারি সহায়তা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই