রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২০ জুন) রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ জুন) সকাল ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে গ্রেপ্তার ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ড, উদ্ধার হওয়া অস্ত্র এবং তার চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে ব্রিফ করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে র্যাব-২ এর মিডিয়া অফিসার এম মুবীন রহমান তাপস জানান, অভিযানের পেছনের তথ্য, গ্রেপ্তার ব্যক্তির অপরাধমূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments