Image description

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি ফেসবুক পোস্টে এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখার মতো কটূক্তিপূর্ণ বক্তব্য দেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, “এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে টিকিট কেটে মানুষ তাকে দেখতে পারে।” একই সঙ্গে তিনি ওই সংসদ সদস্যের আচরণ নিয়েও সমালোচনা করেন এবং তাকে ‘ম্যানারলেস’ বলে উল্লেখ করেন।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে এক বিএনপি নেতার সঙ্গে এমপি হানজালার আচরণ অগ্রহণযোগ্য ছিল। তিনি অভিযোগ করেন, অতীত রাজনৈতিক সময়ে এ ধরনের আচরণ প্রকাশ্যে দেখা যায়নি এবং বর্তমান সময়ে কিছু জনপ্রতিনিধির আচরণে ঔদ্ধত্য বেড়েছে।

তিনি আরও মন্তব্য করেন, রাজনৈতিক বাস্তবতায় বিএনপি বর্তমানে চাপের মুখে রয়েছে এবং দলকে এমন আচরণ সহ্য করতে হচ্ছে বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে এমপি হানজালার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশেদ খাঁনের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই