দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন নির্ধারিত এই মূল্য আজ সকাল ১০টা থেকেই দেশব্যাপী কার্যকর করা হয়েছে। এর আগে গতকাল বুধবারও (২৪ জুন) দেশের বাজারে স্বর্ণের দাম এক ধাক্কায় ভরিতে প্রায় সাড়ে ৫ হাজার টাকা কমানো হয়েছিল।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জুয়েলারি ব্যবসার ধারা স্বাভাবিক রাখতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে বহাল থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments