দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নতুন দাম করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরিতে ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতি: প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, মাত্র দুদিন আগে গত ২৭ জুন স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। সেই দাম বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিলো বাজুস।
মানবকণ্ঠ/ডিআর




Comments