জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবারের এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। খবর দ্যা গার্ডিয়ানের
পুলিশ জানায়, একটি যুব সেবা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। আটক দুই ব্যক্তির মধ্যে একজনকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার পরপরই তাদের গ্রেপ্তার করা হয়। হামলার কারণ জানতে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পুলিশ আরও জানায়, বর্তমানে জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




Comments