ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে প্রথমার্ধে হতাশাজনক পারফরম্যান্স করেছে ব্রাজিল। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিরতিতে ১-০ গোলে এগিয়ে আছে জাপান।
প্রথমার্ধে বলের দখল বেশি থাকলেও ব্রাজিল পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে দ্রুতগতির আক্রমণ ও পাল্টা আক্রমণে ধার দেখিয়ে এগিয়ে যায় জাপান।
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে শুরুর একাদশে রাখা হয়নি। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে বলে আগেই জানিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি।
এখন দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে ব্রাজিলকে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, আর জাপান এই লিড ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে।




Comments