Image description

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না। তবে অনুষ্ঠানে যোগ দিতে একটি উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল ইরান সফর করবে।

ভারতীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলে থাকছেন বিহারের গভর্নর জেনারেল সৈয়দ হাসনাইন এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।

চলতি মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে মোদি নিজে সফরে না গিয়ে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই থেকে শোকানুষ্ঠান শুরু হবে। ছয় দিনব্যাপী এ কর্মসূচির সমাপনী দিনে, ৯ জুলাই, খামেনির দাফন সম্পন্ন হবে। এর মধ্যে ৭ জুলাই পবিত্র কোম নগরীতে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের কথা রয়েছে।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, শোকানুষ্ঠানে অংশ নিতে লাখো মানুষ সমবেত হবেন। ফলে এই আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ইরানের নতুন নেতৃত্বের কার্যক্রমের দিকেও আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।