Image description

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক মর্যাদার চিরন্তন মূল্যবোধ তুলে ধরে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্বাধীনতার সর্বজনীন গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

ফেসবুক পোস্টের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বিখ্যাত উক্তি তুলে ধরেন-
যারা অন্যের স্বাধীনতা অস্বীকার করে, তারা নিজেরাও স্বাধীনতার যোগ্য নয়।

এরপর তিনি লেখেন, ‘স্বাধীনতা তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়।

স্বাধীনতা কেবল একটি জাতির অর্জন নয়; একটি মানবতার সর্বজনীন অধিকার। গণতন্ত্র, আইনের শাসন এবং সমান সুযোগের আদর্শই একটি জাতিকে শক্তিশালী ও সমৃদ্ধ করে।

যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। এই ঐতিহাসিক ক্ষণে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবিক মর্যাদার চিরন্তন মূল্যবোধ আরও সুদৃঢ় হোক।

শুভ ফোর্থ জুলাই! স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা।

পোস্টের সঙ্গে তিনি একটি ছবিও সংযুক্ত করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন-

ফটো : ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা শোভিত ২৫০টি রিকশা উদ্বোধনকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

একই পোস্টে ইংরেজিতেও তিনি একই বার্তা তুলে ধরেন। সেখানে তিনি লেখেন-

“Those who deny freedom to others deserve it not for themselves.

- Abraham Lincoln

Freedom is strongest when it is shared by all and protected for all.

Freedom is not merely the achievement of one nation; it is a universal right of humanity. The enduring ideals of democracy, the rule of law and equal opportunity are the foundations of a strong and prosperous nation.

As the United States marks the 250th anniversary of its independence, may this historic milestone reaffirm the timeless values of liberty, democracy and human dignity, inspiring generations to come.

Happy Fourth of July! Warmest congratulations on the 250th anniversary of the American independence.”

মানবকণ্ঠ/এমআর