বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচের আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের একাদশ থেকে মাত্র একটি পরিবর্তন এনেছেন ইতালিয়ান এই কোচ। চোটের কারণে লুকাস পাকেতা দলে নেই। তার পরিবর্তে শুরুর একাদশে জায়গা পেয়েছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। বাকি ১০ জন ফুটবলার অপরিবর্তিত রয়েছেন। পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে কথা বলছে না। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে, আর বাকি দুটি জিতেছে নরওয়ে। অর্থাৎ, নরওয়ের বিপক্ষে এখনও জয়হীন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দুই দলের লড়াইয়ের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ১৯৯৮ বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা।
মানবকন্ঠ/এসএস




Comments