Image description

উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭২ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে এটিই প্রথম বড় আকারের পদোন্নতি।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া সব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দিতে হবে।

এছাড়া, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে পদোন্নতির এ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।