পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থানের কঠোর সমালোচনা করে বলেন, প্রয়োজন হলে আত্মরক্ষায় সব ধরনের প্রস্তুতি রয়েছে ইরানের।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় হওয়া ফোনালাপে আরাঘচি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে পাকিস্তানের সেনাপ্রধানকে সতর্ক করেন।
তিনি যুক্তরাষ্ট্রের ইরানে হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ শর্ত ভঙ্গ বলে উল্লেখ করেন। পাশাপাশি ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যকে চুক্তি লঙ্ঘনের ইঙ্গিত এবং যুদ্ধমুখী নীতির ধারাবাহিকতা বলে মন্তব্য করেন।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে ইরান আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান। ফোনালাপে দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে।
সূত্র: বিবিসি




Comments