Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘এয়ারফোর্স ওয়ান’ বিমানের নিরাপত্তা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর দ্য নিউইয়র্ক টাইমসের কয়েকজন সাংবাদিককে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

শুক্রবার ফেডারেল এজেন্টরা সাংবাদিকদের বাড়িতে গিয়ে সমন পৌঁছে দেন। এতে তাদের আগামী ১৫ জুলাই ম্যানহাটনের একটি ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে, কাতারের উপহার হিসেবে পাওয়া ৪০০ মিলিয়ন ডলারের নতুন এয়ারফোর্স ওয়ানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাসহ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রযুক্তির ঘাটতি রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এ দাবি অস্বীকার করে জানিয়েছে, বিমানটিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে এই পদক্ষেপের সমালোচনা করেছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তাদের দাবি, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস।